রাধাকান্ত মন্ডল, নিউ দিল্লী।
তারিখ : ২৬.০৩.২০২৬
সোনামনি আমার, ওঠো, সকাল হয়েছে।
তুমি কি আজ বনে গরু চরাতে যাবে না?
দেখো, সবাই চলে যাচ্ছে, শুধু তুমিই পিছিয়ে রহিলে।
না, মা। আজ থেকে আমি আর
ওদের সাথে বনে গরু চরাইতে যাব না।
ওরা খুব খারাপ ছেলে।
জানো মা তুমি, বনে ওরা আমাকে খুব জ্বালাতন করে।
আমাকে ওরা "কালা কেষ্ট বলে ডাকে
আর নানা কথা বলে আমাকে ওরা বিরক্ত করে, আর খ্যাপায়।
ওরা বলে, তুমি নাকি আমাকে কোথাও থেকে কুড়িয়ে পেয়েছো
তাই বাবা আর তোমার গায়ের রঙ উজ্জ্বল গৌর বর্ণ,
আর আমার গায়ের রঙ শ্যাম বর্ণ
ওরা বলে কালো মানিক।
মৃদু হেসে মা যশোদা বালক কৃষ্ণকে তার বুকে জড়িয়ে ধরে
বলেন, না কাঁদেনা, আমার সোনা মনি,
ঠিক আছে তুমি আর ওদের সাথে বনে গরু চরাতে যেও না।
আজ থেকে তুমি তোমার দাদা বলরামের সাথে বনে গরু চরাতে যেও।
দেখো, সোনা, আমি তোমাকে রোজ খুব সুন্দর ভাবে সাজিয়ে দেব।
কাল তোমাকে আমি একটি হলুদ রঙের বস্ত্র পরিয়ে দেব।
তোমার চোখে কাজল লাগিয়ে দেব,
আর গলায় পরিয়ে দেব একটি সুগন্ধিত ফুলের মালা ।
আর তোমার চুলে সুন্দর একটি ময়ূরের পালক গুঁজে দেব আমি।
তুমি,
তোমার প্রিয় বাঁশিটি নিয়ে যেও সঙ্গে করে।
বনে গরু চরাবার সময় বাঁশি বাজিও তুমি।
দেখো গরু গুলি তোমার কাছে কাছেই থাকবে।
গরু গুলিকে তোমাকে আর এদিকে ওদিকে খুঁজে মরতে হবেনা ।
দেখো, আজ থেকে ওই রাখাল বালকেরা তোমাকে আর বিরক্ত করবে না।
ওরা সবাই তোমার দাদা বলরাম কে খুব ভয় পায়।
কেউ বলরামের সাথে কুস্তি করে জিততে পারেনা।
ওর গায়ে খুব জোর।
দেখো ধীরে ধীরে ঐ রাখাল বালকেরা সবাই তোমার প্রিয় বন্ধু হয়ে যাবে।
আমি সুবল, শ্রীদাম, সুদামাকে
তোমার খেয়াল রাখতে বলে দিয়েছি।
এখন থেকে কেউ আর তোমাকে বিরক্ত করবে না।
দেখো তোমাকে ওরা ধীরে ধীরে নিজেদের বন্ধু ভাবতে শুরু করবে
আর তোমাকে ওরা নিজেদের নয়নের মণি ভাববে।
দেখো, সবাই তোমার সাথে খেলা করবে
আর তুমিও খুব খুশি হবে ওদের সাথে সক্ষতা করে।
নেও তুমি এখন তাড়াতাড়ি করে
প্রাত খাবার খেয়ে নেও আমার সোনামনি।
রুটিতে মাখন লাগিয়ে দিয়েছি আমি।
এক বাটি দুধও আছে তোমার জন্যে।
আসো, আমার কাছে এসে বসো তুমি।
মুখ খোলো সোনা, আজ আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিই।
শোনো সোনা, দুপুরে খাবার জন্য আমি তোমার মন পছন্দ ননি আর মাখন,
নাড়ু আর কিছু ফল ফলাদি দিয়ে দিয়েছি থলি ভরে।
দুপুর বেলা বনে যখন তোমার খিদে পাবে
বন্ধুদের সাথে সব কিছু ভাগ করে খেও তুমি।
দাদা বলরামের সাথে বালক কৃষ্ণ গরু নিয়ে যায় মাঠে হেঁকে
বলরামের পদ চাপে ভূমি কাঁপে।
রাধাকান্ত মন্ডল, নিউ দিল্লী। তারিখ : ২৬.০৩.২০২৬ সোনামনি আমার, ওঠো, সকাল হয়েছে। তুমি কি আজ বনে গরু চরাতে যাবে না? দেখো, সবাই চলে যাচ্ছে, শুধু তুমিই পিছিয়ে রহিলে। না, মা। আজ থেকে আমি আর ওদের সাথে বনে